কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১ জুন, ২০২৫ এ ০৯:১১ PM
জব প্লেসমেন্ট এর সেবাসমূহঃ
কন্টেন্ট: পাতা
বিভাগ/টেকনোলজি ভিত্তিক শিক্ষার্থীদের জীবন বৃত্তান্ত, ফোন নাম্বার, ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ ও ডাটা বেইজ তৈরি করা।
প্রস্তুতকৃত তালিকা ওয়েব সাইটে দেওয়া ও নিয়মিত হালনাগাদ করা।
চাকরি দাতা প্রতিষ্ঠান, কল-কারখানা হতে প্রাপ্ত চাহিদা মোতাবেক চাকরির বিজ্ঞপ্তি ওয়েব সাইটে দেওয়া।
সম্ভাব্য চাকরি দাতা প্রতিষ্ঠান, কল-কারখানার সাথে যোগাযোগ করে চাকরি দাতাদের সাথে সুসম্পর্ক তৈরি ও তাদের সাথে MoU করার মাধ্যমে উর্ত্তীণ শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করা।
শ্রম বাজারের চাহিদা মোতাবেক দক্ষ জনবল তৈরি ও সরবরাহ করা।
Job Fair আয়োজন করে উর্ত্তীণ ছাত্র/ছাত্রীদের চাকরির ব্যবস্থা করা।
শিক্ষর্থীদের ভালো জব পেতে ক্যারিয়ার কাউন্সিলিং-এর ব্যবস্থা করা।
Placement বিষয়ক ম্যাগাজিন বের করা। সেখানে দক্ষ শিক্ষার্থীদের নাম, ঠিকানা, সম্ভাব্য চাকরি দাতা প্রতিষ্ঠান, কল-কারখানার তালিকা প্রকাশ এবং ভাল চাকরি লাভের উপায় সম্পর্কে আলোকপাত করা।
স্বনামধন্য কল কারখানায় শিক্ষার্থীদের Study Tour ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
Industry Linkage বৃদ্ধির অংশ হিসেবে কল-কারখানার উর্ধ্বতন কর্মকর্তাদেরকে Guest Lecturer হিসেবে আমন্ত্রন করা। সভা, সেমিনারে তাদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
বিদেশে চাকরির ক্ষেত্র খোঁজা, যোগাযোগ ও সমন্বয় সাধন, পথ প্রদর্শন ও যোগদানে সহায়তা করা।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন, তাদের কর্মক্ষেত্রের তথ্য সংগ্রহ এবং বর্তমান শিক্ষার্থীদের চাকরি লাভে তাদের পরামর্শ ও সহযোগীতা প্রদানে উদ্ধুদ্ধ করা।
মক ইন্টারভিউ এর ব্যবস্থা করা।
বিভাগ/টেকনোলজি ভিক্তিক ওয়ার্কশপের ব্যবস্থা করা।
বিষয়ভিত্তিক তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সেমিনার আয়োজন করা।